← গাইড ও শেখা

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ধাপ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্রাক-নিবন্ধনের ধাপসমূহ — কাগজপত্র, ফি ও এজেন্সি প্রক্রিয়া।

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ধাপ

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ধাপসমূহঃ

  1. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করতে ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য এন.আই.ডি কার্ড, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।
  2. বেসরকারিভাবে প্রাক-নিবন্ধন করতে হলে হজযাত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে করতে হবে।
  3. হজ এজেন্সি হজযাত্রীর এন.আই.ডির তথ্য দিয়ে প্রাক-নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করে ব্যাংকে প্রাক-নিবন্ধন ফি জমা দেওয়ার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করবেন এবং প্রাক-নিবন্ধন সনদ গ্রহণ করবেন। প্রাক-নিবন্ধন সম্পন্ন হওয়ার পরে সিস্টেমে এন্ট্রিকৃত হজযাত্রীর মোবাইলে প্রাক-নিবন্ধন নিশ্চিতকরণ এস.এম.এস. যাবে।
  4. ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে প্রাক-নিবন্ধন করতে হবে।
  5. প্রাক-নিবন্ধন ফী ৩০,৭৯২ টাকা।
  6. হজ প্রাক-নিবন্ধন করার জন্য আমাদের কল করুন: 01920000300